~; আল্লাহু আকবার ;~
- তাছনীম বিন আহসান
সহজ সমাধানে সন্তুষ্ট হয়না মন,
খুজে ফেরে শুধু উত্তর সারাক্ষণ।
কার ইশারায় পাখি ডাকে
সুর্য উঠার আগে,
কার দয়াতে ভোরের হাওয়া
এমন মধুর লাগে।
কার কৃপাতে ঝলমলে রোদ
কর্ম মুখর দিন,
কার চাওয়াতে হাজার রঙে
এই পৃথিবী রঙিন।
সহজ সমাধানে সন্তুষ্ট হয়না মন,
খুজে ফেরে শুধু উত্তর সারাক্ষণ।
বিশাল আকাশ কে বানালো
কোটি তারায় সাজিয়ে,
মায়া মাখা চাঁদ কে দিলো
দিনের সুর্য সরিয়ে।
কে শেখালো খোকা-খুকিকে
অমন আদর হাসি,
কে দিয়েছে মায়ের আদর
অমন রাশি রাশি।
সহজ সমাধানে সন্তুষ্ট হয়না মন,
খুজে ফেরে শুধু উত্তর সারাক্ষণ।
কোন সে মহান করুণাময়
দিয়েছেন এত সব,
কোন সে অসীম দয়াময়
মহিমাময় রব।
কার তরে সারাটাক্ষন থাকি
কৃতজ্ঞতায় হয়ে নত,
কার লক্ষ্য প্রশংসা করেও
মন ভরেনা অতো।
সহজ সমাধানে সন্তুষ্ট হয়না মন,
খুজে ফেরে শুধু উত্তর সারাক্ষণ।
আল্লাহ, আল্লাহ, আল্লাহ,
তিনি মহান মহিমাময়...
আল্লাহ, আল্লাহ, আল্লাহ,
নত হই কৃতজ্ঞতায়...

No comments:
Post a Comment