সাতগাড়া হোস্টেলের ছোট ভাই গুলোর জন্য | তাছনীম বিন আহসান - সাতগাড়া মাদরাসা পরিবার

সাম্প্রতিক

Follow on G+

Tuesday, November 20, 2018

সাতগাড়া হোস্টেলের ছোট ভাই গুলোর জন্য | তাছনীম বিন আহসান

~; সাতগাড়া হোস্টেলের ছোট ভাই গুলোর জন্য ;~

" আপনাদেরকে ভুলি নাই ,
হয়তো হঠাত্‍ দেখলে চিনতে পারিনা কিন্তু মনের মাঝে আছেন , আছে আপনাদের সেই কচি মুখ , আপনারা এখন সবাই অনেক বড় হয়ে গেছেন ।

কত দুষ্টামি মাখা দিন ছিল সাতগাড়া হোস্টেলে ...
কত কষ্ট দিছি আপনাদেরকে ,
কত সকাল কিংবা দুপুরে আপনাদেরকে দিয়ে রান্না ঘড় থেকে ভাত আনায় নিছি রুমে ,
কতবার কলপার থেকে খাবার পানি আনতে হইছে আমাদের মত কত বড় ভাইদের জন্যে ,
হয়তো সেই তুলনায় ভালোবাসা দিতে পারি নাই একটুও ...
হয়তো কোন কারন ছাড়াই অনেক খারাপ ব্যাবহার করছি কিন্তু SORRY বলতে পারি নাই ...

এখনো কোন মন উদাস করা একলা বিকেল বেলায় কিংবা কোন শুক্র বারের রোদেলা সকাল বেলায় খুব খুব ইচ্ছা করে ব্যাট আর বল নিয়ে ছোট ভাইদের সাথে সাতগাড়ার মাঠে খেলতে কিংবা হাজির দোলায় ...
কিন্তু আপনাদের থেকে অনেক দূরে আমি ।।"

অনেক অনেক ভালোবাসা সাতগাড়া হোস্টেলের সব ছোট ভাইয়ের জন্য ,
সব বড় ভাইদের পহ্ম থেকে আপনাদের জন্য শুভ কামনা -
অনেক বড় হন ...
আপনাদের নাম পৃথিবীতে অমর হক ...



- তাছনীম 

No comments:

Post a Comment