কেমন আছিস? | ধাপ সাতগাড়া বা.মু.ম.কা. মাদ্রাসা , দাখিল ২০১১ | তাছনীম বিন আহসান - সাতগাড়া মাদরাসা পরিবার

সাম্প্রতিক

Follow on G+

Tuesday, January 1, 2019

কেমন আছিস? | ধাপ সাতগাড়া বা.মু.ম.কা. মাদ্রাসা , দাখিল ২০১১ | তাছনীম বিন আহসান

কে কোথায় আছিস?
কেমন আছিস?
খুব মনে পরে আকাশি পান্জাবী আর সাদা পাজামার দিন গুলা,
মনে পরে দুঃসাহস দেখিয়ে প্যান্ট পরে মাদ্রাসায় যাওয়ার দিন গুলা,
মনে পরে পরে হুজুরদের দেয়া শাস্তি গুলা...

কে কোথায় আছিস?
কেমন আছিস?
মনে পরে দেরিতে ক্লাসে ঢুকে মার খাওয়ার দিন গুলা,
মনে পরে হাজার ভয় নিয়ে তোর জন্য রোল কলে প্রক্সি দেয়ার দিন গুলা,
মনে পরে ক্লাস ফাঁকি দিয়ে দেয়াল ডিঙ্গানোর দিন গুলা...

কে কোথায় আছিস?
কেমন আছিস?
মনে পরে টিফিনের সময় হাজারো দুষ্টামির দিন গুলা,
মনে পরে জোহরের নামাজের আগে ওজুখানায় করা দুষ্টামি গুলা,
মনে পরে টিফিনের পরের ক্লাসে ঝিমানোর দিনগুলা...

কে কোথায় আছিস?
কেমন আছিস?
জানিস এখনও খুব মনে পরে তোদেরকে,
তোদের সাথে কাটানো প্রতিটা মুহূর্তকে,
আমাদের দাখিলের বন্ধুদেরকে...

কে কোথায় আছিস?
কেমন আছিস?
জীবনের নিষ্ঠুর পথে কাটায় পা রেখে চলতে হয় এখন,
বাস্তবের কঠরতায় সাজাতে হয় নিজের জীবন,
তবুও প্রতিটা মুহূর্তে অনুভব করি তোদেরকে কতটা প্রয়োজন...

কে কোথায় আছিস?
কেমন আছিস?


( ডেডিকেটেট টু : ধাপ সাতগাড়া বা.মু.ম.কা. মাদ্রাসা , দাখিল ২০১১ ব্যাচের সকল বন্ধুদের <3 )

No comments:

Post a Comment